চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় ৪৯ হাজার শিশু পেল ভিটামিন এ   

প্রকাশ: ২০১৮-০৭-১৪ ১৭:৫৩:৩৬ || আপডেট: ২০১৮-০৭-১৪ ১৭:৫৮:৩৭

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় ৪৯ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। দিনব্যাপী উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৬১ কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

শনিবার(১৪ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোমিনুর রহমান , আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ইফতেখারুল আলম, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এনায়েতুর রহিম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) জয়ন্ত কুমার চৌধুরী, রাঙ্গুনিয়া সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মেজবাহ উদ্দিন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *