চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশ: ২০১৮-০৭-১৪ ০১:৪৪:০৫ || আপডেট: ২০১৮-০৭-১৪ ০১:৪৫:২৮

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়ায় উপজেলার বড়হাতিয়াহাজি পাড়া (কসাইপাড়া) এলাকায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।

১৩ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টায় এই ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ।

নিহত মোঃ শিবলী (২০) ওই এলাকার সোবহার সওদাগরের পুত্র ও পেশায় একজন রাজমেস্ত্রী। আত্মহত্যার সঠিক তথ্য জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঘটনার পূর্বে নিহত যুবক পিতার কাছ থেকে ২ হাজার টাকা দাবী করছিল। পিতা টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় অভিমান করে বসতঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জনান, যুবকের আত্মহত্যা সংবাদ পেয়েছি । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *