Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৭-১৫ ১৯:৫৯:৫৮ || আপডেট: ২০১৮-০৭-১৫ ১৯:৫৯:৫৮

নিউজ ডেস্ক : আইসিসি নারী বিশ্বকাপ টি২০ ক্রিকেটের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫ জুলাই, রবিবার এক বার্তায় শেখ হাসিনা এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ম্যাচগুলোতেও নারীদের জয়ের ধারা অব্যাহত থাকবে।’
এ সময় দেশের ক্রীড়াক্ষেত্রের সমৃদ্ধির জন্য সরকার সব ধরনের সহযোগিতা বাড়াবে বলেও নিশ্চয়তা দেন প্রধানমন্ত্রী।
১৪ জুলাই, শনিবার আয়ারল্যান্ডের মাটিতেই আইরিশ নারী ক্রিকেট দলকে ২৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর মাধ্যমে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত পরবর্তী টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করেছে।