চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

দোহাজারী পৌরসভার রক্ষা কমিটি দিবস উদযাপন

প্রকাশ: ২০১৮-০৭-১৫ ২০:৪১:১৬ || আপডেট: ২০১৮-০৭-১৫ ২০:৪১:১৬

এসএম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি:

নব গঠিত দোহাজারী পৌরসভা রক্ষা কমিটির উদ্যোগে ১ম বর্ষপূর্তি উপলে ১৫ জুলাই রবিবার বিকাল ৪টায় দোহাজারী রূপনগর কমিউনিটি সেন্টারে এক আলোচনাসভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেছে।  বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দোহাজারী পৌরসভা রক্ষা কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু।

এ সময় তিনি বলেন, গত বছরের ১৪ জুলাই নব গঠিত দোহাজারী পৌরসভা রা কমিটির মাধ্যমে মানববন্ধন,প্রতিবাদসভার মধ্যে দিয়ে আন্দোলন শুরু হয়েছিল। যার ফলে এখন দোহাজারী পৌরসভার চুড়ান্ত রূপ নিয়েছে যা দোহাজারীবাসী পৌরসভার সকল সুযোগ-সুবিধা পাবে। এতে প্রধান অতিথি ছিলেন, মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম।  তিনি বলেন, কিছু ষড়যন্ত্রকারী দোহাজারী পৌরসভা না হওয়ার জন্য অপচেষ্টায় লিপ্ত ছিল।  বর্তমানেও একটি পক্ষ পৌরসভা নির্বাচন হওয়ার জন্য নানা জটিলতা সৃষ্টি করার পায়তারা করছে।  গত বছরের ১৪ জুলাই দোহাজারী পৌরসভা রক্ষা কমিটি গঠনের মাধ্যমে সকল ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র প্রতিহত করার পর চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলামের আন্তরিক সহযোগীতায় দোহাজারী পৌরসভার ১ম বছরে ৬০ লক্ষ টাকার উন্নয়নের কাজ ট্রেন্ডারের মাধ্যমে ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে।

এ ছাড়া আরো কোটি কোটি টাকার বিভিন্ন উন্নয়নের কাজ আগামীতে চলবে। তিনি আরো বলেন, দোহাজারী উন্নয়ন,আন্দোলন সংগ্রামে মরহুম আবুল কাশেম লেদু স্মৃিত ফাউন্ডেশন অতিতের মত পাশে ছিলেন ও থাকবেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহমদুর রহমান ভেট্টা। প্রধান বক্তা ছিলেন, দোহাজারী পৌরসভা রক্ষা কমিটির প্রধান উপদেষ্টা ও পৃষ্টপোষক এবং দোহাজারী গ্রীণ হাসপাতালের চেয়ারম্যান মোঃ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ অনলাইন প্রেস কাবের সভাপতি ও দোহাজারী বার্তার সম্পাদক এসএম রাশেদ, সাধারণ সম্পাদক এম ফয়েজুর রহমান, আমির হোসেন, এড. সাদ্দাম হোসেন নিরবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মিসবাহ উদ্দীন খান ভূট্টো, তমিজ উদ্দীন, রুবেল, আমিন, ফয়েজ, সোহেল। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, নুর মোহাম্মদ, জিুকু,ওয়াসিম, হিরু, জয়নাল, মোক্তার খান, জুয়েল, রিদোয়ান, নিখিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *