চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

পটিয়ায় অগ্নি দুর্গতদের মাঝে সাবেক এমপি চেমন আরা তৈয়বের ত্রাণ বিতরণ

প্রকাশ: ২০১৮-০৭-১৫ ২১:৫০:২৬ || আপডেট: ২০১৮-০৭-১৫ ২১:৫০:২৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়া উপজেলার কুসুমপুরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১২ পরিবার ও ৩ দোকানদারের পাশে দাঁড়িয়েছেন সাবেক মহিলা এমপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ’লীগ সভাপতি চেমন আরা তৈয়ব। ১৫ জুলাই (রবিবার) বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নে সাবেক এই এমপি ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা আ’লীগ নেতা আলমগীর আলম, মামুনুর রশিদ তরফদার, কামাল উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহি, দক্ষিণ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আলমগীর আলম, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন, ছৈয়দ জাবেদ সরোয়ার, নাজিম মো. আলম, শাহ আলম তালুকদার, নাছির উদ্দিন বাদশা, মহিউদ্দিন হিরু, মিজানুর রহমান, আনোয়ার হোসেন খোকন, আবদুস শহীদ, মুন্সি মিয়া, আবু বক্কর, নুরুল ইসলাম, মো. কামাল, আবু তৈয়ব, বেলাল প্রমুখ।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ  মোহাম্মদ আলী, লেয়াকত আলী, শওকত আলী, এয়াকুব আলী, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ এনাম, দুলাল সওদাগর, মাহাবুব সওদাগর ও নেজাম সওদাগরকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন। উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ১২টায় অগ্নিকান্ডে ১২টি বসত ঘর ও ৩টি দোকানে অগ্নিকান্ডে প্রায় ৮০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *