চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

পটিয়ায় বদিউল আলমের মতবিনিময় মনোনয়ন পেতে দোয়া প্রত্যাশী

প্রকাশ: ২০১৮-০৭-১৫ ২২:০৬:৪৬ || আপডেট: ২০১৮-০৭-১৫ ২২:০৬:৪৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বলেছেন, আমি একজন তৃণমূলের রাজনৈতিক কর্মী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এব্যাপারে দলীয় সভানেত্রী সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমার আলোচনা হয়েছে। মনোনয়নের ব্যাপারে তারা আমাকে আশ্বাস্থ করেছেন। আমি দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী। আমি এব্যাপারে পটিযাবাসীর কাছে দোয়া চাই। তিনি গত শুক্রবার সকাল ১০টায় পটিয়ার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এবং দলীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম উপরোক্ত কথাগুলো বলেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সাংবাদিক ও রাজনীতিবিদ শিবুকান্তি দাশ, পটিয়া আইনজীবী সমতিরি সাবেক সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট খুরশীদ আলম, সাবেক পৌর কাউন্সিলর হাসান মুরাদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন, নাসির উদ্দীন আহমেদ, পটিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা শাহ আলম, মজিবুবুর রহমান, ওয়াহিদুল আলম বাবুল, আলমগীর আলম, সাবেক ছাত্র নেতা সাইফুল্লাহ পলাশ, সাহাবুদ্দিন চৌধুরী, বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিক হাসান, পটিয়া পৌরসভা যুবলীগ নেতা আমান উল্লাহ, সাইফুল ইসলাম সোহেল, পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ। বদিউল আলম গতকাল পটিয়ার পৌর সদরের গৌবিন্দারখীল, আল্লাই ওখাড়া, শান্তির হাট, কুসুমপুরায় বিভিন্ন শ্রেণির ও পেশার মানুষের সাথে মত বিনিময় করে আগামী নির্বাচনের প্রার্থী হওয়ার বিষয়টি জানিয়ে দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *