চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

পটিয়া শহীদ মিনার-আদালত সড়কের ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র হারুন

প্রকাশ: ২০১৮-০৭-১৫ ২১:৪৫:১৮ || আপডেট: ২০১৮-০৭-১৫ ২১:৪৫:১৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ পৌর সদরের শহীদ মিনার টু আদালত সড়কে নির্মিতব্য ড্রেন পরিদর্শন করেছেন। সম্প্রতি পটিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে তাকে এ ড্রেনের পাশ বর্ধিতকরণের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়।

তিনি স্মারকলিপি গ্রহণ করে সরেজমিন পরিদর্শন পূর্বক এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়র আশ্বাস দেন। গতকাল তিনি এ ড্রেন পরিদর্শনকালে স্থায়ী ভাবে এ কার্যক্রম নিশ্চিত করার জন্য পৌর প্রকৌশলী সহ সংশ্লিষ্ট নির্দেশ দিয়ে বলেন, টেকসই ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা গেলেই পটিয়া পৌরসভা মডেল শহরে পরিণত হবে। এজন্য তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, পৌর আ’লীগ নেতা আইয়ুব বাবুল, কাউন্সিলর আবু ছৈয়দ, পটিয়া উন্নয়ন ফোরামের সদস্য সচিব সাংবাদিক আবদুল হাকিম রানা, বিশিষ্ট মানবাধিকার কর্মী নজরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *