চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

মাতামুহুরী নদীর এমন নিষ্টুর আচরণ কেউ মানতে পারছে না: নিভে গেছে কয়েকটি পরিবারের কত স্বপ্ন

প্রকাশ: ২০১৮-০৭-১৫ ০০:২০:২৪ || আপডেট: ২০১৮-০৭-১৫ ০০:২২:০৫

মিজবাউল হক, বীর কন্ঠ :

মাতামুহুরী নদী হঠাৎ করে কেড়ে নিয়েছে চকরিয়া প্রি ক্যাড়েট গ্রামার স্কুলের ৫ ছাত্রের জীবন। ঘটেছে ৫বন্ধুর সলিল সমাধি। নিভে গেছে কয়েকটি পরিবারের কত স্বপ্ন। পুরো চকরিয়ায় নেমে এসেছে শোকের মাতম। ওই ছাত্রদের উদ্ধার করতে হাজারো মানুষ বেলা শেষে রাত অবধি নদীর পাড়ে ভীড় জমিয়েছে। ছুটে গিয়েছে প্রশাসন, পুলিশ, দমকাল বাহিনী ও চট্টগ্রাম থেকে এসেছে দক্ষ ডুবুরীর দল। অভিযান চালিয়ে ৩জন ছাত্রের নিথর দেহ উদ্ধার করতে পারলেও ২জন এখনও নিখোঁজ রয়েছে। তাদের বেচে থাকারও কোন সম্ভাবনা নেই বলে ধরে নিয়েছে উদ্ধার কাজে সংশ্লিষ্টরা। ঘটনাটি ঘটেছে, মাতামুহুরী নদীর চকরিয়া অংশে চিরিঙ্গা ব্রিজের কাছে। নিহত ও নিখোঁজ সকলেই চকরিয়া প্রিঃ ক্যাড়েট গ্রামার স্কুলের ছাত্র।

এদিন পরীক্ষা শেষে তারা দল বেধে মাতামুহুরী নদীর চরে ফুটবল খেলতে গিয়েছিল। সেখানে নদীতে একই সাথে একই স্কুলের ৫ ছাত্রের সলিল সমাধি ঘটে। তারা খেলা শেষে বাড়ির ফেরার জন্য নদীতে গোসল করতে নেমেছিল। কিন্ত কে জানত এটিই তাদের শেষ গোসল। কে জানত তাদের মাতামুহুরী নদী না বলে, না জানিয়ে এভাবে গিলে খাবে? শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে আসা ডুবুরীর দল উদ্ধার অভিযানে নেমেছে। যে তিন জনের লাশ উদ্ধার হয়েছে, তাদের মধ্যে রয়েছে দুই সহোদর আমিনুল ইসলাম(১৫) ও আফতাব হোসেন মেহেরাব (১২), তারা চিরিঙ্গা আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেন পুত্র। চিরিঙ্গায় তাদের বাড়ি। আর একজনের নাম ফারহান বিন শওকত(১৫)। এখানে দুইজন ১০শ্রেণী ও একজন ৮ম শ্রেণীর ছাত্র। গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের ছেলে সাঈদ জাওয়াদ আরভি(১৫) এবং ওই স্কুলের শিক্ষিকা জলি ভট্টচার্য এর ছেলে তুর্ণ ভট্টাচার্য(১৫) এখনও নিখোঁজ রয়েছে। তারাও ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। হটাৎ করে মাতামুহুরী নদীর এমন নিষ্টুর আচরণ কেউ মেনে নিতে পারছেন না। চলছে পুরো চকরিয়ায় শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *