চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সাতকানিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ১ ব্যক্তি নিহত

প্রকাশ: ২০১৮-০৭-১৫ ২১:৩৮:৩৮ || আপডেট: ২০১৮-০৭-১৫ ২১:৩৮:৩৮

আলাউদ্দিন, বীর কন্ঠ :

কেরানীহাট বান্দরবান সড়কের সাতকানিয়ায় বড়দুয়ারা ভাঙ্গা ব্রিজ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ১ ব্যক্তি নিহত হয়েছে। আজ (১৫ জুলাই) রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবুল কাশেম (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম বাইসাইকেল চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার সময় হলুদিয়া যাওয়ার পথে পেছন থেকে (ঢাকা মেট্রো-চ-১৫-৪৫২৫) নাম্বারের একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে নিহত হয় কাশেম। স্থানীয় লোকজন ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করে। পরে সাতকানিয়া পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত আবুল কাশেম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব উদয়ন পাড়ার শহিদুল ইসলামের ছেলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *