চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Faruque Khan Executive Editor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

প্রকাশ: ২০১৮-০৭-১৫ ২০:০৪:২২ || আপডেট: ২০১৮-০৭-১৫ ২০:০৪:২২

নিউজ ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

১৫ জুলাই, রবিবার সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান। তিনি জানান, সন্ধ্যায় বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে ধোঁয়া দেখা যাচ্ছে।

আতাউর আরও জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *