admin
প্রকাশ: ২০১৮-০৭-১৫ ২৩:০০:১৪ || আপডেট: ২০১৮-০৭-১৫ ২৩:০০:১৪

বীর কন্ঠ ডেস্ক :
হাটহাজারী উপজেলার নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. শাহ আলম (১৮) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে কলেজের প্রশাসনিক ভবনের পেছনে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয় আবু শাহেদ জানান, সকালে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. শাহ আলম (১৮) নামের এক শ্রমিকের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়েছে। তবে বেলা ১১টা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে আসেনি।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে। ফিরলেই বিস্তারিত জানাতে পারবো।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।
নিহত যুবকের বড় ভাই কামরুল ইসলাম জানান, দুই ভাই মিলে হাটহাজারীতে কাজ করছি। কি কারণে শাহ আলম আত্মহত্যা করেছে কিছুই বলতে পারছি না।
তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ থানা চৌধুরীহাট গ্রামে। তিন ভাইয়ের মধ্যে শাহ আলম সবার ছোট বলেও জানান তিনি।