চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

কর্ণফুলী কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন সম্পন্ন

প্রকাশ: ২০১৮-০৭-১৬ ২৩:৪০:০৮ || আপডেট: ২০১৮-০৭-১৬ ২৩:৪০:০৮

নূর হোসেন মামুন, কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটি জেলার কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কর্ণফুলী ডিগ্রী কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন উৎসবমূখর পরিবেশে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয় কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এ.বি.এম ছায়েফ উল্লাহ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক অাব্দুল হালিম (জসিম)।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জাকের হোসাইন। তিনি বলেন, জালভোট বিহীন, কোন ধরণের অপ্রিতিকর ঘটনা ঘটা ছাড়াই সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকেই শিক্ষকরা তাদের পছন্দের প্রার্থীদের অানন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ভোট প্রদান করে।

পরে উক্ত নির্বাচনে কলেজের শিক্ষক পরিষদের সহ সভাপতি নির্বাচিত হয় হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অাবুল কালাম অাজাদ, যুগ্ন সম্পাদক নির্বাচিত হয় দর্শন বিভাগের প্রভাষক ওমর খৈয়াম চৌধুরী, সহকারী সম্পাদক নির্বাচিত হয় পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মিজারুল ইসলাম, কোষাধ্যক্ষ নির্বাচিত হয় যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক অাফসানা চৌধুরী, সদস্য নির্বাচিত হয় প্রাণী বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ অাজিম উদ্দীন, মোহাম্মদ জাফর অালম, মো. অামিনুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *