চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লামা হাসপাতালের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৭-১৬ ২৩:২৯:২৮ || আপডেট: ২০১৮-০৭-১৬ ২৩:২৯:২৮

বেলাল আহমদ,বীর কন্ঠ :

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উইলিয়াম লুসাই (৫৬) সোমবার বিকেলে হৃদক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেছেন।

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিউর রহমান মজুমদার জানিয়েছেন, শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে হাসপাতালের সকল ডাক্তার আবাসিক কোয়াটারে যান। বিকাল ৫টা ৫মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খবর পেয়ে দ্রুত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী আককাস, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, লামা থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সহ উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ ছুটে যান। পরক্ষণে মরদেহ এ্যাম্বুলেন্স যোগে বান্দরবান সদরে তার নিজ বাড়িতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি জানান, অসুস্থ হওয়ার খবর শুনে আমরা দ্রুত হাসপাতালে ছুটে যাই। সেখানে উপস্থিত হয়ে দেখি তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *