চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

শিলছড়িতে মরহুম শফিউল অালম খোকন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

প্রকাশ: ২০১৮-০৭-১৬ ২৩:৩৫:৪৩ || আপডেট: ২০১৮-০৭-১৬ ২৩:৩৫:৪৩

নূর হোসেন মামুন, কাপ্তাই:

কাপ্তাইয়ের শিলছড়ি মাঠ প্রাঙ্গনে অাজ সোমবার বিকেলে অানন্দমূখর পরিবেশে দি-রয়েল ক্লাবের অায়োজনে মরহুম শফিউল অালম খোকন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়ারদের সাথে কৌশল বিনিময় ও পায়রা অবমুক্ত করার মাধ্যমে ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন।

শিলছড়ি বাজার চৌধুরী মোহাম্মদ ছিদ্দিক অাহমদের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, কাপ্তাই উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুব অালম, দি রয়েল ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ অালম সহ অারও অনেকে।

এদিকে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কাপ্তাইয়ের নতুন বাজার একাত্তর প্রজন্ম বনাম রাঙ্গুনিয়ার ছুপিপাড়া একাদশ। উক্ত খেলায় ০-০ গোলে খেলা ড্র হয়। খেলায় র‍েফারীর দায়িত্ব পালন করেন ভুট্ট। এদিকে খেলা উপভোগ করতে বিকাল থেকে প্রচুর খেলা প্রমি মানুষ শিলছড়ি মাঠের অাশে পাশে জড়ো হতে দেখা হয়। এবং উৎসব ও অানন্দমূখ পরিবেশে অনুষ্ঠিত হয় উদ্বোধনী খেলা।

পরে দি রয়েল ক্লাবের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জানান, ক্লাবটি কাপ্তাইয়ের এক ঐতিহ্যবাহী সংগঠন। এই ক্লাব হতে অনেক খেলোয়ার জেলা উপজেলা সহ জাতীয় পর্যায়ে খেলা দেখিয়ে সুনাম অর্জন করেছে। এবারের খেলায় প্রায় ৩২টি দল অংশ গ্রহণ করেছে। প্রতিদিন বিকেলে খেলা অনুষ্ঠিত হবে। তাই তিনি সকলকে খেলা উপভোগ করতে অাসার অামন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *