চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

পটিয়ায় খেলার মাঠে কোরবানীরহাট না বসানোর দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২০১৮-০৭-১৯ ২২:২২:৪১ || আপডেট: ২০১৮-০৭-১৯ ২২:২২:৪১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন কোরবানীর গরু ছাগলের বাজার না বসানোর দাবিতে  ১৮ জুলাই  বিকেলে সর্বস্তেরের ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের যৌথ উদ্যোগে এক মানববন্ধন কমর্সূচি পালন করা হয়েছে।

পটিয়া সরকারী কলেজ গেইটে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন খেলোয়াড় সমিতির সভাপতি নাছির উদ্দিন, পুলক চৌধুরী, জালাল উদ্দিন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, ক্রিকেট খেলোয়াড় সমিতির যুগ্ম আহবায়ক মো: হোসেন, সেলিম উল্লাহ, ডা. সাইফুল ইসলাম, মো. হাসেম, উৎফল সরকার রাজু, সোহেল মো. নিজাম উদ্দিন, নুরুল করিম প্রমুখ। পরে এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা  ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। এ সময় তিনি বলেন, পটিয়ার সাংসদ আলহাজ সামশুর হক চৌধুরী এবং ইউএনও মো. রাসেলুল কাদের ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদের সাথে আলোচনা করে ঐতিহ্যবাহী এ খেলার মাঠ যাতে কোরবানীর বাজারের কারণে নষ্ট না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *