চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

পটিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৭-১৯ ২২:২৭:৩৬ || আপডেট: ২০১৮-০৭-১৯ ২২:২৮:৫৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

সয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানের মধ্য দিয়ে পটিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এক র‌্যালী, শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও পোনা অবমুক্তকরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী ভূমি কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার সরকার মৎস্যচাষীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। মাছে-ভাতে বাঙ্গালী এ কথাটার পরিপুর্ন রুপ দিয়েছে বর্তমান সরকার।

মৎস্য কর্মকর্তা লুৎফুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ টিপু, পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ, সাবেক চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল, খরনা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আ.লীগ নেতা আলমগীর খালেদ, আবু ছালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী, নাজিম উদ্দিন পারভেজ, মোজাম্মেল হোসেন রাজধন, বদিউল আলম তুষার, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুল মতিন, সমবায় অফিসার মোহাম্মদ পিপলু , আবু তৈয়ব সোহেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি কোরবান আলী, কলেজ ছাত্রলীগ সভাপতি নাজমুল সাকের ছিদ্দিকী প্রমুখ। পরে এক র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন এমপি সামশুল হক চৌধুরী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *