চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চিকিৎসকদের অবহেলায় রাইফার মৃত্যু, অবশেষে মামলা নিল পুলিশ

প্রকাশ: ২০১৮-০৭-২০ ২১:৪৪:৪১ || আপডেট: ২০১৮-০৭-২০ ২১:৪৪:৪১

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামে চিকিৎসকের অবহেলায় শিশুকন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা এজাহার তিন দিন পর মামলা হিসেবে রেকর্ড হয়েছে।

শুক্রবার বিকালে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয় বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি আবুল কালাম আজাদ। চকবাজার থানায় মামলা নম্বর-৮।

বুধবার রাইফার বাবা সাংবাদিক রুবেল খান বাদী হয়ে বিতর্কিত ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলীসহ চার চিকিৎসকের বিরুদ্ধে চকবাজার থানায় এজাহার দায়ের করেন।

অপর তিন চিকিৎসক হলেন- ডা. বিধান রায় চৌধুরী (৫০), ডা. দেবাশীষ সেনগুপ্ত (৩২) ও ডা. শুভ্র দেব (৩২)। মামলায় ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, দায়িত্বরত চিকিৎসকদের ভুল চিকিৎসা এবং অবহেলায় কারণেই রাইফার অকাল মৃত্যুর অভিযোগ আনা হয়।

দায়ের করা এজাহারটি থানা পুলিশ মামলা হিসেবে রেকর্ড না করায় বৃহস্পতিবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। অন্যদিকে শনিবারের মধ্যে মামলা রেকর্ড না হলে রাইফার বাবা সাংবাদিক রুবেল খান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে আমরণ অনশনের বসার ঘোষণা দিয়েছিলেন।

সাংবাদিক নেতারা রাইফার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবি জানিয়েছেন।

২৯ জুন রাতে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার রুবেল খানের আড়াই বছরের কন্যা রাইফা। চিকিৎসকদের অবহেলায় ও ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।- যুগান্তর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *