admin
প্রকাশ: ২০১৮-০৭-২০ ২১:০৩:৩৮ || আপডেট: ২০১৮-০৭-২০ ২১:০৩:৩৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার ধলঘাট আর্বান সমবায় সমিতি লিমিটেডের ৮১ তম বার্ষিক সাধারণ সভা গতকাল সমিতির সভাপতি ও ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রবাল দে, সাধারণ সম্পাদক এডভোকেট রমা প্রসাদ মিত্র, পরিচালক ত্রিদীপ দে, সাধন সেন, সুধীর কুমার পালিত, মিহির কানুনগো, ই: সুভাষ চক্রবর্ত্তী, অধ্যক্ষ সাগর কান্তি দে, আবু তাহের, প্রবোধ রায়, বরুণ সেন, সমীর চৌধুরী, আহম্মদ আলী, পংকজ চক্রবর্ত্তী, মিলন মিত্র, দিলীপ ভট্টাচার্য্য, অরুণ পালিত, ফুলু ঘোষ, শফিউল আলম (বাবু) প্রমুখ। এতে সমিতির আয়-ব্যয় হিসাব উপস্থাপন করা হয়। এছাড়াও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সমিতির পক্ষ থেকে অবদান রাখার জন্য বক্তারা পরামর্শ প্রদান পূর্বক বক্তব্য রাখেন।