চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশ: ২০১৮-০৭-২০ ২০:৪৬:৩১ || আপডেট: ২০১৮-০৭-২০ ২০:৫৪:৩০

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়ায় শুরু হল  আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগিতা। উপজেলার  ফুটবল প্রেমীদের জাগাতে অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে উপজেলার ৯টি ইউনিয়নকে নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা।

২০ জুলাই  বিকালে প্রধান অতিথি থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব,লোহাগাড়ার কৃতি সন্তান মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি ।

উপজেলা নির্বাহী অফিসার আবু  আসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম ।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় আমিরাবাদ  ইউনিয়ন বনাম পদুয়া  ইউনিয়ন। এতে  পদুয়া   ইউনিয়ন ২-০ গোলে আমিরাবাদ  ইউনিয়নকে পরাজিত করে। খেলার শুরুতেই পদুয়া ইউনিয়ন  দলের পক্ষে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন নজরুল । খেলার দ্বিতীয়ার্ধে আরো একটি  গোল করে দলের জয় নিশ্চিত করেন নজরুল ।

প্রধান অতিথির সাথে পুরো খেলাটি উপভোগ করেন লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল,লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্হার কোষাধ্যক্ষ শিল্পপতি মুহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া,পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান,কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ,উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম,অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহিদুল কবির সেলিম।

উপজেলা ক্রীড়া সংস্হার যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক চৌধুরী ফজলে এলাহী আরজুর সঞ্চালনায় খেলায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ।

খেলায় সেরা খেলোয়াড় বাছাই এর জন্য বিচারকের দায়িত্বে ছিলেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান মিজান ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মুহাম্মদ সাইফুল হাকিম।

খেলায় ধারাভাষ্যকার ছিলেন সেলিম উদ্দিন। ও কাইসার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *