admin
প্রকাশ: ২০১৮-০৭-২০ ২১:০৬:৪৮ || আপডেট: ২০১৮-০৭-২০ ২১:০৬:৪৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
গত ১৮ জুলাই প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয়ে জাকজমকপূর্ণভাবে বৃক্ষ রোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীরের সভাপতিত্বে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতাপূর্ণ অশংগ্রহণে অনুষ্ঠিত উক্ত বৃক্ষ রোপন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোছাম্মৎ ফেরদৌস বেগম, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল আলম, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঝন্টু, সিনিয়র শিক্ষক আশীষ কুমার বসাক, মো. আজীম উদ্দিন ও মাহবুবুল আলম প্রমুখ।