admin
প্রকাশ: ২০১৮-০৭-২১ ২৩:৫৪:৪২ || আপডেট: ২০১৮-০৭-২১ ২৩:৫৪:৪২

নূর হোসেন মামুন, কাপ্তাই:
কাপ্তাইয়ের নতুন বাজার সংলগ্ন বি.এফ.অাই.ডি.সি টিলা এলাকায় অাজ শনিবার রাত সাড়ে নয়টার সময় মদ্যপান করে নিজের স্ত্রীকে মারধর করা সহ স্থানীয়দের অশ্লিল ভাষায় গালিগালাজ করার অপরাধে মো. মানিক (৩৭) নামে একজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ অাদালত।
ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামিন। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ফাঁড়ি এস.অাই খোরশেদ।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামিন বলেন, কাপ্তাইয়ের বিএফঅাইডিসি এলাকার সোন্দর অালীর ছেলে মো. মানিক (৩৭) অাজ রাত নয় ঘটিকায় মদ খেয়ে ব্যাপক মাতলামী করায় স্থানীয়রা অতিষ্ট হয়ে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে তাকে কাপ্তাই ফাঁড়ি পুলিশ অাটক করে থানায় অানলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে ২২(ঘ). ধারায় ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অাগামীকাল রবিবার সকালে তাকে রাঙামাটি অাদালতে প্রেরণ করা হবে।
স্থানীয় সুত্রে জানা যায়, সোন্দর অালীর মো. মানিক কাপ্তাই লেকে মাছ অাহরণ করে তার জীবিকা নির্বাহ করে অাসছে। সে কাপ্তাইয়ে এসেছে জরুরী অাইনের সময়। মাদক সেবন করে সে নিয়মিতভাবেই মাতলামী করা সহ তার স্ত্রীকে অত্যাচার করে থাকে। অাজও ঠিক তাই করেছে। শুধু মানিক নয়, এলাকায় মাদকের বেচা কিনা থাকায় অনেকেই প্রতিনিয়ত মাদকাগ্রস্থ হয়ে পড়ছে। তাদের প্রত্যেকের দাবি, মাদকাগ্রস্থকে অাইনের অাওতায় অানার পাশাপাশি মাদক বিক্রেতাদেরও অাইনের অাওতায় অানা হউক। অন্যথায় ধ্বংস হয়ে যাবে যুব সমাজ।