admin
প্রকাশ: ২০১৮-০৭-২১ ০১:০২:৪৮ || আপডেট: ২০১৮-০৭-২১ ০১:০২:৪৮

এসএম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে এবার এইচএসসি পরীায় দিয়াকুল সানোয়ারা স্কুল এন্ড কলেজ ৮৪% পাস করে কলেজগুলোর মধ্যে সবার শীর্ষে অবস্থান করেছে বলে জানা গেছে। চন্দনাইশের দোহাজারী দিয়াকুল এলাকার অজো পাড়া গাঁয়ে প্রতিষ্টিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি স্কুল থেকে একাদ্বশ শ্রেনীতে উন্নীত হওয়ার পর প্রথমবারের মত এইচএসসি পরীায় অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
দিয়াকুল সানোয়ারা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দীন জানান, প্রতিষ্ঠানটি স্কুল থেকে প্রথমবারের কলেজে উন্নীত হওয়ার পর প্রথমবারে এইচএসসি পরীক্ষা দিবে তাই শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ শিক্ষার্থীরা এ রেজাল্ট উপহার দিতে পেরেছেন। ভবিষ্যতেও ভাল ফলাফলের আশা প্রকাশ করছেন। এ ব্যাপারে ওই স্কুল এন্ড কলেজের দাতা সদস্য ও পরিচালনা পর্যদের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম বলেন, তার পিতা মরহুম আবুল কাশেম লেদু বিদ্যালয়টি প্রতিষ্টাতা সভাপতি ছিলেন।
চন্দনাইশের একটি প্রত্যন্ত অঞ্চল দিয়াকুল গ্রামকে শিক্ষার আলো ছড়াতে তিনি ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন। যা এখন কলেজে রুপান্তর হয়ে এবং চন্দনাইশের বিভিন্ন কলেজ থেকে ফলাফলের দিকে শীর্ষ স্থান অর্জন করেছেন। যার কৃতিত্ব কলেজের প্রভাষক ও পরিক্ষার্থীদের। যার ফলে অত্র স্কুল এন্ড কলেজ সুনাম অর্জন করেছেন। তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আরো ভাল ফলাফল অর্জনে করবে বলে প্রত্যশা করছেন। আগামীতে এ ধারাবাহিকতায় উক্ত স্কুল এন্ড কলেজকে বিশ্ব বিদ্যালয়ে রূপান্তর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।