চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

পটিয়ার মুজাফ্ফরাবাদ কালী মন্দিরে লায়ন গোলাম সরওয়ার মুরাদ সংবর্ধিত

প্রকাশ: ২০১৮-০৭-২১ ২১:৪১:৩০ || আপডেট: ২০১৮-০৭-২১ ২১:৪১:৩০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : 

পটিয়ার মুজাফ্ফরাবাদ সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের পক্ষ থেকে পটিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ মুজাফ্ফারাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কালী মন্দির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি বিপ্লব চৌধুরী, সাধারণ সম্পাদক কাঞ্চন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নরেন রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুকান্ত চৌধুরী, সদস্য উজ্জল চৌধুরী, রূপন চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, রাজু চৌধুরী, লাকী দাশ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ তৃণমূল থেকে গড়ে উঠা একজন রাজনীতিক কর্মী, সমাজসেবক ও শিক্ষানুরাগী। তারা তাকে যোগ্য আসনে সমাসীন করায় পটিয়ার সাংসদ সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ তাকে এ গুরু দায়িত্ব প্রদান করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সহযোগিতা কামনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *