চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

পটিয়ার সাংসদের মায়ের কবরে এস.আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ

প্রকাশ: ২০১৮-০৭-২১ ২১:৩৭:৪৪ || আপডেট: ২০১৮-০৭-২১ ২১:৩৭:৪৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর প্রয়াত মায়ের কবর জেয়ারত করেছেন এস.আলম গ্রুপের চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ।

জেয়ারত শেষে তিনি সাংসদের রশিদাবাদস্থ পটিয়া হাউজে সাংসদের সাথে মতবিনিময় করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান ও সাংসদের প্রয়াত মাতা মরহুমা সফুরা করিম চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পটিয়া পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিমল মিত্র, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, যুবলীগ নেতা মুজিবুল হক চৌধুরী নবাব সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *