admin
প্রকাশ: ২০১৮-০৭-২১ ০০:৫৬:৩৫ || আপডেট: ২০১৮-০৭-২১ ০০:৫৬:৩৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার পোমরা ইউনিয়নের খাঁ মসজিদের উত্তর পাশে খতিব পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম উলফত আনোয়ার।সে ডেল্টা লাইফ ইন্সুরেন্স পাহাড়তলী অফিসের ইনচার্জ আনোয়ার আজিজের পুত্র।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বাড়ির উঠানে অন্যান্য বা্চচাদের সাথে খেলছিল শিশু উলফত আনোয়ার।
খেলার একপর্যায়ে সবার অগোচরে সে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুঁজি করার পর পাশের পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারে। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় আধ ঘন্টা পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।