চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়া পৌরসভা গাউছিয়া কমিটি গঠিত: ইউসুফ সভাপতি, জসিম শাহ সম্পাদক 

প্রকাশ: ২০১৮-০৭-২১ ২১:৪৫:১৫ || আপডেট: ২০১৮-০৭-২১ ২১:৪৫:১৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি : 

রাঙ্গুনিয়া পৌরসভা গাউছিয়া কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ইউসুফকে সভাপতি ও মোহাম্মদ জসিম উদ্দিন শাহ’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমাম হোসেন, অর্থ সম্পাদক মহিউদ্দিন পারভেজ, সহ অর্থ সম্পাদক আবদুল শুক্কুর সওদাগর, দপ্তর সম্পাদক আবু তৈয়ব, দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা আজিজুল হক, মাওলানা নুরুল আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম. সোহেল রানা। ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানা যায়। শুক্রবার (২০ জুলাই) বিকালে রোয়াজারহাট জামে মসজিদে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে নতুন এই গঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ মধ্যম শাখার সভাপতি আলহাজ্ব জমির হোসেন মাস্টার। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান সমন্বয়কারী হাফেজ ক্বারী সৈয়দ রুহুল আমিন আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ-মধ্যম শাখার সাধারণ সম্পাদক মাস্টার আবু জাফর তালুকদার, সহসভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, ইসমাঈল শাহ, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল কালাম, নির্বাহী সদস্য ক.ম. ইকবাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *