admin
প্রকাশ: ২০১৮-০৭-২১ ২২:১২:১২ || আপডেট: ২০১৮-০৭-২১ ২২:১২:১২

বীর কন্ঠ ডেস্ক :
সাতকানিয়া ইউনিয়ন শিবিবের ১৬ নম্বর সভাপতি বেলাল মেম্বারকে (৩২) অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার (২০ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার বেলাল মেম্বার একই এলাকার আনু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, ‘অভিযান চালিয়ে বেলাল মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক, অগ্নিসংযোগ, নাশকতা, ভাংচুরসহ ১০টি মামলা রয়েছে।’
এছাড়া গত ২৪ ঘন্টায় চারটি মাদক মামলায় ৯ জন, বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা মূলে ২৫ জনসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।