চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

টাইব্রেকার-ভাগ্যে স্বপ্নভঙ্গ লোহাগাড়ার:জিতল কলাউজান

প্রকাশ: ২০১৮-০৭-২২ ২২:০৮:৪১ || আপডেট: ২০১৮-০৭-২২ ২২:০৮:৪১

 

আলাউদ্দিন, বীর কন্ঠ : 

টাইব্রেকার-ভাগ্যে স্বপ্নভঙ্গ লোহাগাড়া ইউনিয়নের। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র। গোলশূণ্য থাকার পর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। লোহাগাড়া উপজেলার  আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা ২২ জুলাই বিকালে উপজেলা সদর অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন লোহাগাড়া সদর ইউনিয়ন বনাম কলাউজান ইউনিয়ন। এতে টাইব্রেকারে লোহাগাড়া সদর ইউনিয়নকে হারিয়ে কলাউজান ইউনিয়ন জয়লাভ করেন । উপজেলা নির্বাহী অফিসার আবু  আসলামের সভাপতিত্বে খেলায়  প্রধান  অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান,কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,  উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম,অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহিদুল কবির সেলিম। খেলায় ধারাভাষ্যকার ছিলেন সেলিম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *