admin
প্রকাশ: ২০১৮-০৭-২২ ১৪:৫৯:৪৮ || আপডেট: ২০১৮-০৭-২২ ১৪:৫৯:৪৮

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও আওয়ামীলীগের যুব ও ক্রীড়া উপ কমিটির চেয়ারম্যান বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মোজাফফর হোসেন পল্টু বলেছেন, বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত।
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তারই সুযোগ্য কন্য বিশ্বনেত্রী শেখ হাসিনা আজ দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলেছেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্বা প্রজন্মলীগের কর্মকান্ডের ভূঁয়সী প্রশংসা করে তিনি বলেন নতুন প্রজন্মরাই আগামী দিনের দেশ পরিচালনার কান্ডারী তাই তাদেরকে সকলকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করতে হবে তিনি গত শনিবার ১৪ জুলাই চট্টগ্রামে আগমনকালে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক তাকে দেয়া এক সংবর্ধনা সভায় এসব কথা বলেন।
চট্টগ্রাম হোটেল আগ্রাবাদে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুব ও ক্রীড়া কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন শফি, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় সংর্বধনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক সেলিম রেজা শামীম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক বাবু হওলাদার, চট্টগ্রাম মহানগর সভাপতি প্রকৌশলী এস এম মিজানুর রহমান শিশির, সাধারন সম্পাদক খন্দকার রাশেদ মাহমুদ, উত্তর জেলার আহবায়ক সৈয়দ সাজেদুল করিম সাজু, সদস্য সচিব জাফর আহমেদসহ নেতৃবৃন্দ। পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নেতৃবৃন্দকে।