admin
প্রকাশ: ২০১৮-০৭-২২ ১৫:০৩:৫০ || আপডেট: ২০১৮-০৭-২২ ১৫:০৩:৫০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির সভাপতি জিতেন কান্তি গুহ এর নিরলস প্রচেষ্টায় গত ছয় মাসে বিদ্যালয়ের উন্নয়নে পটিয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্যের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু’র পক্ষ থেকে ২ লক্ষ টাকা, উপজেলা পরিষদ তহবিল থেকে বাউন্ডারি ওয়ালের জন্য ১ লক্ষ টাকা, হাইদগাঁও ইউনিয়ন পরিষদ কর্তৃক ৫০ হাজার টাকা ও ৪র্থ তলা ভবনের অবশিষ্ট ৩য় তলা ভবন উন্নয়নের অনুদান প্রাপ্তির জন্য পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি জিতেন কান্তি গুহকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধিত করা হয়। এসময় তারা অনুদান প্রদানের জন্য পটিয়ার সংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিদ্যালয় সভাপতির চলমান গতিশীল কর্মকান্ড এগিয়ে নিতে তাকে সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি উদার্ত্ত আহবান জানানো হয়।