admin
প্রকাশ: ২০১৮-০৭-২২ ১৫:০৭:২২ || আপডেট: ২০১৮-০৭-২২ ১৫:০৭:২২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়া দোকান মালিক সমিতির সহ-সম্পাদক আনোয়ারা রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. শহীদুজ্জামানের পবিত্র হজ্বব্রত পালন উপলক্ষ্যে গতকাল আনোয়ারা রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বক্তারা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পবিত্র হজ্বে তার ধর্মীয় কাজগুলো যথাযথভাবে পালনে মহান আল্লাহর কাছে দোয়া করেন। সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সম্পাদক কাজী আবু বক্কর, মো. সোহেল, প্রচার সম্পাদক আহমদুল হক আশিক, অর্থ সম্পাদক এনামুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আমির খসরু, নুরুল আবছার, হারাধন, রাসেল, আলমগীর, মোজাহের প্রমুখ।