admin
প্রকাশ: ২০১৮-০৭-২২ ১৪:৫৫:১৫ || আপডেট: ২০১৮-০৭-২২ ১৪:৫৫:১৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে কৃতি ছাত্র জুলফিকার মুনির বাংলাদেশের শ্রেষ্ঠ স্কাউট হিসেবে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি’র হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন।
তিনি এ পুরস্কার গ্রহণ করায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সচিব রাশেদুল হক মিজান তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রায় ২’শ বছরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান অনেক সূর্য সন্তানের জন্ম দিয়েছে। যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় স্কাউটে জাতীয় পর্যায়ে জুলফিকার মুনির শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করে এ বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে।
আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। উ্ল্লেখ্য, এ বছর তারই পিতা পটিয়ারই সন্তান রাউজান চ.বি.কে স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাবিবুল হক ও জাতীয় পর্যায়ে স্কাউটে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে জাতীয় পুরষ্কার অর্জন করেন। তিনিও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন। এব্যাপারে জানতে চাইলে জুলফিকার মুনির বলেন, আমি সত্যিই গর্বিত যে, জাতীয় পর্যায়ে স্কাউটের প্রতিযোগিতায় সর্বোচ্চ পদক গ্রহণের সুযোগ পেয়েছি। আমি আমার এ অর্জনের জন্য আমার পিতা-মাতা ও স্কুলের সকল শিক্ষকদের কাছে কৃতজ্ঞ।