admin
প্রকাশ: ২০১৮-০৭-২৩ ১৭:১৮:০০ || আপডেট: ২০১৮-০৭-২৩ ১৭:১৮:০০

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীতে নোঙ্গর করা এম টি দেশ-১ জাহাজের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ২ জন শ্রমিক আহত এবং ১ জন শ্রমিক নিহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতরা হলেন-মো. কামরুল (২৮) ও আমজাদ হোসেন (৩০) এবং নিহত শ্রমিকে নাম এখনো যায়নি ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, কর্ণফুলী নদীতে নোঙ্গর করা একটি জাহাজে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ২ জন আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিট ও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাসেবা চলছে।জহির নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘জাহাজে কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিক গুরুতর আহত হন। বিস্ফোরণে দগ্ধ হয়ে তারা কর্ণফুলীতে নদীতে ঝাঁপ দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসি।’