admin
প্রকাশ: ২০১৮-০৭-২৩ ১২:৩০:০৮ || আপডেট: ২০১৮-০৭-২৩ ১২:৩০:০৮

বীর কন্ঠ ডেস্ক :
নগরের বহদ্দারহাট ফ্লাইওভারে উঠার সময় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মো. আবদুল মালেক মৃধা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আবদুল মালেক ফিরোজপুর জেলার মঠবাড়িয়ার শিলারগঞ্জ এলাকার নুর হোসেন মৃধার ছেলে।রোববার (২২ জুলাই) দিনগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, একজন বৃদ্ধ বহদ্দার ফ্লাইওভারে উঠার সময় পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ফ্লাইওভারের ওপর লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।