admin
প্রকাশ: ২০১৮-০৭-২৩ ১২:২২:৪৪ || আপডেট: ২০১৮-০৭-২৩ ১২:২২:৪৪

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামের নগরীর লালদীঘিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৩টি গাড়ি কাজ করছে।
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স আগ্রাবাদ স্টেশনের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।