admin
প্রকাশ: ২০১৮-০৭-২৩ ১৫:৪৪:০৯ || আপডেট: ২০১৮-০৭-২৩ ১৫:৪৪:০৯

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি।
আজ সোমবার (২৩ জুলাই) বেলা ১২টায় সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল পৌনে ১১টার দিকে ওয়াইফাই সার্ভার বক্স বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। এতে গোয়েন্দা পুলিশ ভবনের ৪ নম্বর রুমে আগুন লেগে যায়। ওখানে থাকা বিভিন্ন ক্যাবেল, প্লাস্টিক সরঞ্জাম পুড়ে য়ায়। প্রচুর ধূয়ার সৃষ্টি হয়। এক ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশের ১জন, গোয়েন্দা বিভাগের ১জন, ফায়ার সার্ভিসের ১জন থাকবে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারি পরিচালক জসীম উদ্দিন বলেন, এ ঘটনায় হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে ওই রুমে ওয়াইফাই সার্ভার ছাড়া তেমন কিছু ছিল না। আগুন অন্য কোন রুমে ছড়ানোর আগেই নিয়ন্ত্রনে চলে আসে।
এদিকে সিএমপি-ফায়ার সার্ভিস কর্মীরা আহতের ঘটনা অস্বীকার করলেও নান্টু এবং অভি নামের দুই গোয়েন্দা পুলিশ সদস্য আহত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।