চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত 

প্রকাশ: ২০১৮-০৭-২৩ ১২:৪৭:০৭ || আপডেট: ২০১৮-০৭-২৩ ১২:৪৭:০৭

বীর কন্ঠ ডেস্ক :

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আল আমিন কারিম (৪৪) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে জেদ্দার তুয়েল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন কারিম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালা এলাকার সাত বাড়ির আবুল খায়েরের ছেলে।

জানা যায়, ১৩ বছর আগে সৌদি আরবের জেদ্দায় যান আল আমিন। এর মধ্যে কয়েকবার বাড়িতে এসেছেন তিনি। রোববার নিজের কর্মস্থল পেট্রোল পাম্প থেকে এশার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল আল আমিন। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের লাশ বর্তমানে সৌদি আরবের তুয়েল হাসপাতালে রয়েছে বলেও পরিবার থেকে জানানো হয়েছে।

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *