admin
প্রকাশ: ২০১৮-০৭-২৪ ০০:২৮:৫৯ || আপডেট: ২০১৮-০৭-২৪ ০০:২৮:৫৯

কাপ্তাইয়ের ৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি মাদ্রাসায় শিক্ষকদের এবং বিভিন্ন অতিথিদের আপ্যায়নে ব্যবহারের জন্য কাচের তৈজসপত্র উপহার হিসেবে প্রদান করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সোমবার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এই উপহার তুলে দেন তিনি।
এই সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদ্রাসা সুপার’রা উপস্হিত ছিলেন।
এসময় কাপ্তাইয়ের শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, বড়ইছড়ি কর্নফুলি কাদেরী উচ্চ বিদ্যালয়, কে আর সি উচ্চ বিদ্যালয়, ডংনালা উচ্চ বিদ্যালয়, ভাল্ল্যুকিয়া নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও আল আমিন নুরিয়া মাদ্রাসা এবং তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসাকে এই উপহার প্রদান করা হয়।