চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চন্দনাইশে আ’লীগ নেতার ছবি সম্মলিতবিলবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

প্রকাশ: ২০১৮-০৭-২৪ ২১:১৭:১৯ || আপডেট: ২০১৮-০৭-২৪ ২১:১৭:৪১

এসএম রাশেদ, চন্দনাইশ প্রতিনিধি: 

চন্দনাইশের গাছবাড়ীয়া সরকারী কলেজের সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক,তরুন আ’লীগনেতা ও রিহ্যাব চিটাগাং রিজিনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে চিত্র তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,শেখহাসিনা ও জয়ের ছবি সম্মলিত চন্দনাইশের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বির্লবোর্ড স্থাপন করে। গত ২২ জুলাই রাতে কে বা কারা রাতে আধাঁরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান,মাননীয় শেখ হাসিনার ও আবদুল কৈয়ূম চৌধুরীর সম্মলিত বিলবোর্ডের নিচের অংশ ছিড়ে ফেলে। উক্ত ঘটনায় চন্দনাইশ থানায় আ’লীগ নেতা কৈয়ুম চৌধুরীর পক্ষে এম.আবদুর রহিম রনি বাদী হয়ে গত ২৩ জুলাই চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছে।

এ ব্যাপারে আ’লীগ নেতা আবদুল কৈয়ূম চৌধুরী অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড সম্মলিত চন্দনাইশের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে স্থাপিত বিলবোর্ডগুলো ছিড়ে হীনতার পরিচয় দিয়েছে, যার ফলে এ স্বার্থন্বেসী মহল বিলবোর্ড ছিড়ে প্রধানমন্ত্রির উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে চাই। এ ধরণের ঘৃর্ণ কাজ যারা করেছে তাদেরকে তিনি ধিক্কার জানান এবং দৃর্বত্তদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের আশু হস্তপে কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *