চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

পটিয়ায় খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের সাফল্যে উৎসবের আমেজ

প্রকাশ: ২০১৮-০৭-২৪ ২০:৫২:২৮ || আপডেট: ২০১৮-০৭-২৪ ২০:৫২:২৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজের এবারের এইচ এস সি পরীক্ষায় সেরা  সাফল্য অজর্নে গতকাল শিক্ষক পরিষদের এক মতবিনিময় সভা কলেজ অধ্যক্ষ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং সদস্য পটিয়া বারের পাঁচ পাঁচ বার নির্বাচিত সাবেক সভাপতি এডভোকেট একেএম শাহজাহান উদ্দিন, উপাধ্যক্ষ হাসিনা খানম, অধ্যাপক মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

এ সময় বক্তারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পপতি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি, কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান কর্তৃক ১৯৯৫ সালে এ কলেজ প্রতিষ্ঠা করেন। বতর্মানে এ  কলেজে প্রায় ৪ হাজার শিক্ষার্থী রয়েছে। এ বারই কলেজটি পটিয়ায় ৩য় স্থান অজর্ন করেছে। তারা এ সাফল্যের জন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামীতে শীর্ষ স্থান দখল করতে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। তারা এ কলেজে বর্তমানে অনার্স কোর্স চালুর প্রক্রিয়া শুরু হওয়ায় ও মাষ্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়ায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এতে এ সভায় গভর্নিং বডির সদস্য ও অর্থ উপ কমিটির প্রধান পটিয়া বারের সাবেক সভাপতি এড. শাহজাহান উদ্দিন বলেন, হাটি হাটি পা পা করে এ কলেজটি আজ এ পর্যায়ে এসেছে। এটিকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমান আন্তরিক ভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি এ উদ্যোগ সফল করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *