admin
প্রকাশ: ২০১৮-০৭-২৪ ০০:২৫:২৫ || আপডেট: ২০১৮-০৭-২৪ ০০:২৫:২৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
সোমবার(২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বনবিভাগের আয়োজনে মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথি ড. হাছান মাহমুদ এমপি অনুষ্ঠানে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায়, পোমরা বিট কর্মকর্তা মো. ইউনুচ আলী, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন,একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। মেলার ২০ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৬শ ফলদ চারা বিতরণ করা হয়।
তিনদিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠান বুধবার (২৫ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হবে।