admin
প্রকাশ: ২০১৮-০৭-২৪ ০০:২১:২৮ || আপডেট: ২০১৮-০৭-২৪ ০০:২১:২৮

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুকুরে মাছের পোনা অবমুক্তকরন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার ৩ সফল মৎস্য খামারীকে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।