admin
প্রকাশ: ২০১৮-০৭-২৪ ০০:১৬:৫৬ || আপডেট: ২০১৮-০৭-২৪ ০০:১৬:৫৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের কার্যকরী কমিটির এক সভায় দৈনিক আজাদীর প্রতিনিধি, সাহিত্যিক সাংবাদিক আকাশ আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়েছে। গত রবিবার (২২ জুলাই) বিকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির শূন্যস্থল জ্যেষ্ঠ সহসভাপতি পূরন করবেন । গত ১৭ জুলাই প্রেস ক্লাব সভাপতি সেলিম চৌধুরী ইন্তেকাল করায় পদটি শূন্য হয়ে যায়।
সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক আকাশ আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সহসভাপতি নুরুল আবছার চৌধুরী, সহ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, অর্থ সম্পাদক জগলুল হুদা, নির্বাহী সদস্য মাসুদ নাসির, মো. ইলিয়াছ, পান্থ নিবাস বড়–য়া, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। সভায় প্রেস ক্লাব সভাপতি সেলিম চৌধুরীর মৃত্যুতে শোক সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।