admin
প্রকাশ: ২০১৮-০৭-২৪ ১৮:৩০:৫৭ || আপডেট: ২০১৮-০৭-২৪ ১৮:৩০:৫৭

আলাউদ্দিন, বীর কন্ঠ :
চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নদভী এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী ইসলামের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়।
আজ ২৪ জুলাই সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত মাসিক আইশৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম।
সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য আনোয়ার কামালসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।