চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

১৬ বছর ধরে ফলাফলে শীর্ষে রাঙ্গুনিয়া মহিলা কলেজ 

প্রকাশ: ২০১৮-০৭-২৪ ২১:৩০:০৪ || আপডেট: ২০১৮-০৭-২৪ ২১:৩০:০৪

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি :

প্রতিবারের মতো এবারও এইচএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষে রয়েছে  রাঙ্গুনিয়া মহিলা কলেজ। ২০০৩ সাল থেকে ১৬ বছর ধরে পাশের হারের দিক থেকে উপজেলা পর্যায়ে শীর্ষে রয়েছে কলেজটি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার শীল বলেন, “এবারের এইচএসসি পরীক্ষায় ১৮৯ জন শিক্ষার্থীর মধ্যে ১৭৭ জন ছাত্রী উর্ত্তীন হন। এর মধ্যে ৩ জন জিপিএ ৫ পায়। পাশের হার ছিল ৯৩.৬৫ শতাংশ। এবারসহ ফলাফলের দিক থেকে ১৬ বছর ধরে শীর্ষে রয়েছে এই প্রতিষ্ঠানটি। উপজেলা পর্যায়ে একমাত্র জিপিএ ৫ অর্জন করে এই কলেজ। ”

কলেজ গভর্ণিং বডি’র সভাপতি ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার বলেন, “ ১৯৯৫ সালে মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। এলাকার নারী বিদ্যাপীঠ হিসেবে কলেজটি অনগ্রসর নারী সমাজকে সুশিক্ষার আলোয় আলোকিত করছে। ফলাফলেও কলেজটি এগিয়ে রয়েছে। ভাল ফলাফলে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদ সদস্যদের আন্তরিকতা রয়েছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি প্রাপ্ত কলেজটি দেশের মডেল কলেজ হিসেবে স্বীকৃতি পেতে সবার সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *