চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় রাজু হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

প্রকাশ: ২০১৮-০৭-২৫ ০০:৩৯:১৭ || আপডেট: ২০১৮-০৭-২৫ ০০:৩৯:১৭

আব্বাস হোসাইন আফতাব, বীর কন্ঠ :

রাঙ্গুনিয়ায় রাজু হত্যা মামলার প্রধান আসামী আবদুল করিম (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে চন্দ্রঘোনা লিচু বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কোদালা ইউনিয়নের পূর্ব কোদালা গ্রামে। নিহত রাজু’র বাড়ি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বক্ষ্রোত্তর গ্রামে।  মঙ্গলবার (২৪ জুলাই) সকালে আসামী করিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, “আসামী করিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। মামলার অন্যান্য আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”

২০ জুলাই রাজু নিখোঁজ হয়। নিখোঁজের দুইদিন পর ২২ জুলাই দুপুরে মরিয়মনগর রশিদিয়া পাড়া ঘাটে রাজুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত রাজুর মা রোজি আক্তার আবদুল করিমসহ বাদী হয়ে ৬ জনকে আসামী করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।  —

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *