Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৮-১৮ ২১:০৮:১৭ || আপডেট: ২০১৮-০৮-১৮ ২১:১১:০১

বিশ্বকাপ জয়ের ২৬ বছর পর এসে পরমাণু শক্তিধর দেশটির সর্বোচ্চ ক্ষমতায় আরোহন করলেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দিয়ে সংসদীয় আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে তার ক্ষমতারোহনের ক্ষেত্রে কোনোটাই বাধা হতে পারেনি। শেষ পর্যন্ত পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে বসে গেলেন ইসলামাবাদের মসনদে।