এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-১২ ২২:০৯:১৩ || আপডেট: ২০১৮-০৯-১২ ২২:০৯:১৩
চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সংগঠেনের নেতৃবৃন্দের সাথে ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় দোহাজারী হাজারী শপিং সেন্টারের ২য় তলায় একটি রেষ্টুরেন্টে চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, গাছবাড়ীয়া সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি,উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপি নেতা সালাউদ্দীন চৌধুরী এক সংক্ষিপ্ত মত বিনিময় করেছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শামসুদ্দীন, রশিদ আহমদ হিরু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোরশেদুল আলম চৌধুরী,সদস্য আবদুল হাকিম, আলী আজগর, উপজেলা যুবদল নেতা আমির হোসেন, আবদুল হাকিম আবদু,দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আছ মোহাম্মদ রাজু, মামুনুল ইসলাম, আবু ছৈয়দ, রশির আহমদ প্রমুখ। সভায় সালাউদ্দীন চৌধুরী বলেন, আগামী চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছেন। তাই সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়বাদীদলের প্রার্থীর পক্ষে ও যে কোন আন্দোলন সংগ্রামে একসাথে কাজ করার আহবান জানান।