চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারী পৌরসভায় তিনচাকার গাড়ী চলাচলের দাবীতে চালকদের মানববন্ধন

প্রকাশ: ২০১৮-০৯-১২ ২১:৫৮:৪৯ || আপডেট: ২০১৮-০৯-১২ ২১:৫৯:৪০

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভার আওতাধীন এলাকায় চলাচলরত তিন চাকার যানবাহনের চালক ও মালিকের যৌথ উদ্যোগে গতকাল ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় বৃষ্টি উপেক্ষা করে শত শত শ্রমিক চালক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বিওসির মোড় থেকে দোহাজারী উচ্চ বিদ্যালয় পর্যন্ত এক বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে সদর দোহাজারী হাজারী টাওয়ার চত্ত্বরে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অটো রিক্সা, সিএনজি,টলিসহ তিন চাকার বিভিন্ন যানবাহনের নেতৃবন্দ স্ব-স্ব নামে তাদের দাবী সম্মলিত ব্যানার,পেষ্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন। তাদের সাথে দোহাজারী বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ একতত্বা প্রকাশ করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুল রহমান, মরহুম আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হাকিম। দোহাজারী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা কাজী হাসান, সাবেক মেম্বার শাহা আলম, জামাল উদ্দীন, আবদুল হাকিম রাজু, শ্রমিক নেতা শামসুল ইসলাম, আঃ রহিম প্রমুখ। এসময় বক্তরা বলেন, পার্শ্ববর্তী পটিয়া পৌরসভার আওতাধীন মহাসড়কে তিন চাকার গাড়ী চলাচল করতে পারলে দোহাজারী পৌরসভায় কেন চলতে পারবে না। তাছাড়া দোহাজারী হাইওয়ে পুলিশ তিন চাকার গাড়ী জব্দ করে নানা হয়রানী করে গরীব শ্রমিক চালকদের পেটে লাথি মারছেন । এসব কার্যক্রম বন্ধ করে অতিবলম্বে দোহাজারী পৌরসভায় তিন চাকার গাড়ী  চলাচলে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সু-দৃষ্টি ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবী জানান। এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, পৌরসভা আলোচ্য বিষয় নয়, যেখানে মহাসড়ক আছে সেখানে মহামান্য হাইকোর্টের নিদের্শে ও সরকারী নিয়ম অনুযায়ী মহাসড়কে তিন চাকার গাড়ী চলাচলে অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু কিছু কুচক্রিমহল মহামান্য হাইকোর্টের নিদের্শকে অমান্য করে চালকদের দিয়ে দোহাজারী হাইওয়ে থানার সামনে নানা উস্কানিমূলক ও অশ্লালীন স্লোগান এবং থানা লক্ষ্য করে বিচ্ছি অঙ্গবঙ্গী করে আদালত অবমাননা করে মিছিল করেছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *