চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বুধবার থেকে পটিয়ার মুকুটনাইটে ১০ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল শুরু

প্রকাশ: ২০১৮-০৯-১২ ০১:০৫:২৫ || আপডেট: ২০১৮-০৯-১২ ০১:০৫:২৫

 

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়ার মুকুট নাইটে শাহাদাতে কারবালা মাহফিল উদ্যাপন পরিষদের উদ্যোগে বুধবার থেকে বিভিন্ন মসজিদে ১০ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহিফল শুরু হচ্ছে। প্রথম দিবসে এ মাহফিল অনুষ্ঠিত হবে হক ফিরোজা জামে মসজিদে। এতে সভাপতিত্ব করবেন করনখাইন গাউসিয়া কমিটির সভাপতি জামশেদুল আলম। এতে উদ্বোধক থাকবেন আলহাজ্ব নুরুল আজিম চৌধুরী, প্রধান অতিথি থাকবেন শাহ মালেকীয়া দরবার পটিয়ার সাজ্জাদানশীন নায়েবে গাউছে মুখতার গোলাম মর্তুজা মো. ইয়াহিয়া আল মালেকী আল জিলানী (ম.জি.আ.), প্রধান বক্তা থাকবেন মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী, ২য় দিন অনুষ্ঠিত হবে পশ্চিম গৈড়লা বায়তুল মামুর জামে মসজিদে। এতে সভাপতিত্ব করবেন আলহাজ্ব মো. সৈয়দ নুর। প্রধান অতিথি থাকবেন আল্লামা আহমদ উল্লাহ ফোরকান। ৩য় দিন অনুষ্ঠিত হবে গৈড়লা ইউসুফ চৌধুরী জামে মসজিদে। এতে সভাপতিত্ব করবেন মাওলানা এ এফ এম কামাল আজাদ চৌধুরী, প্রধান অতিথি থাকবেন মাওলানা মুখতার আহমদ রজভী আল কাদেরী এবং পূর্ব হাবিলাসদ্বীপ কাদেরীয়া জামে মসজিদে সভাপতিত্ব করবেন মুহাম্মদ জসিম উদ্দিন, প্রধান অতিথি থাকবেন মাওলানা মুহাম্মদ সরোয়ার কামাল আল কাদেরী, ৪র্থ দিন অনুষ্ঠিত হবে নাইখাইন-গৈড়লা কাছিম আলী মুন্সী ও আইনুদ্দীন মুন্সী কেন্দ্রীয় জামে মসজিদে। এতে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুহাম্মদ মহি উদ্দীন জসিম, প্রধান অতিথি থাকবেন আল্লামা মুহাম্মদ হাছন রেজা আল কাদেরী, ৫ম দিন অনুষ্ঠিত হবে তেকোটা (নতুন) জামে মসজিদে। এতে সভাপতিত্ব করবেন আলহাজ্ব আবদুল মাবুদ, প্রধান অতিথি থাকবেন পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা তকি উদ্দিন আল কাদেরী, ৬ষ্ঠ দিন অনুষ্ঠিত হবে পূর্ব হুলাইন ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে। এতে সভাপতিত্ব করবেন মুহাম্মদ নুরুল আবছার, প্রধান অতিথি থাকবেন মাওলানা আবুল হাছনাত মুহাম্মদ ওমাইর রজভী (ম.জি.আ.), ৭ম দিন অনুষ্ঠিত হবে তেকোটা পুরাতন জামে মসজিদে। এতে সভাপতিত্ব করবেন মুহাম্মদ তাজুর মুল্লুক, প্রধান অতিথি থাকবেন মাওলানা মোরশেদুল হক আলকাদেরী, ৮ম দিন অনুষ্ঠিত হবে কাদেরীয়া তৈয়্যবীয়া তাহেরীয়া এবাদতখানা করনখাইনে। এতে সভাপতিত্ব করবেন মুহাম্মদ মহিউদ্দন সবুজ, প্রধান অতিথি থাকবেন কাজী মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন তৈয়্যবী, ৯ম দিন অনুষ্ঠিতহবে হযরত সৈয়দ শাহগহী (রহ.) মাজার শরীফ জামে মসজিদে। এতে সভাপতিত্ব করবেন পীরে তরিক্বত হযরতুলহাজ্ব মাওলানা তকি উদ্দিন আলকাদেরী, প্রধান অতিথি থাকবেন মাওলানা আব্দুল আজিজ আনোয়ারী (ম.জি.আ.), ১০ম দিন অনুষ্ঠিত হবে মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ের পাশে। এতে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট আব্দুল বারী চৌধুরী, প্রধান অতিথি থাকবেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এবং ২য় অধিবেশনে সভাপতিত্ব করবেন আলহাজ্ব আব্দুল জলিল চৌধুরী এতে প্রধান অতিথি থাকবেন আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী (ম.জি.আ.)। এতে সর্ব মহলের উপস্থিতি কামনা করেছেন শাহাদাতে কারবালা মাহফিল উদ্যাপন পরিষদের সভাপতি আলহাজ্ব আবদুল জলিল চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা নাসির উদ্দিন তৈয়্যবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *